ট্রাম্পের অভিশংসন চান ৪৯ ভাগ মার্কিনি

প্রায় অর্ধেক মার্কিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনকে সমর্থন করেন। সবশেষ এক জরিপে ৪৯ শতাংশ মার্কিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরুর ব্যাপারে মত দিয়েছেন। আর এ ধরনের কোনও প্রক্রিয়া শুরুর বিরোধিতা করেছে ৪৬ ভাগ মার্কিনি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেট জানাচ্ছে, জরিপের ফল অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের অজনপ্রিয়তা এক নতুন মাত্রা লাভ করেছে।

দ্য ওয়াশিংটন পোস্ট ও এবিসি পরিচালিত ওই জরিপে ৬০ ভাগ মার্কিনির কাছে অজনপ্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প। একইসঙ্গে অধিকাংশ মার্কিনিই ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে বিশেষ কাউন্সেল রবার্ট মুলারের তদন্তের প্রতিও সমর্থন জানিয়েছেন।

মুলার তার ১৪ মাসের তদন্তের ফল যেকোনও সময় প্রকাশ করতে পারে এমন জল্পনা-কল্পনার মধ্যেই এই নতুন জরিপের ফল সামনে এলো।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র দুই মাসের কম সময় রয়েছে। এমন সময় এই জরিপের ফল ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কারণ অধিকাংশ রাজনীতিক বিশ্লেষক বলছেন, মধ্যবর্তী নির্বাচনে ভালো করবে ডেমোক্রেটরা। ফলে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ পুনরায় ডেমোক্রেটদের হাতে চলে যেতে পারে।

উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ এই হাউজ অব রিপ্রেজেন্টেটিভসেই যেকোনও অভিশংসন প্রক্রিয়া শুরু হয়। তাই নিশ্চিতভাবেই বিপদের সামনে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আরও পড়ুন :

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার