জাতীয় পার্টিকে ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না

জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগ-বিএনপি কেউ ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, জাতীয় পার্টি অতীতে সব নির্বাচনে অংশগ্রহণ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করবে। দুই দলের অতীত কর্মকাণ্ড দেখে দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এ জন্য সব নেতাকর্মীকে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, জেলা জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ। সম্মেলনে আতিকুর রহমান আতিককে সভাপতি, শংকর পালকে সাধারণ সম্পাদক ও তৌহিদুল ইসলাম তৌহিদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার