যন্ত্রের উপর ভর করে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ জনগণের উপর আস্থা হারিয়ে যন্ত্রের উপর ভর করে ক্ষমতায় আসতে চায়। আজ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।  তিনি বলেন, নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহারে কারচুপি করার সুযোগ থাকে। হ্যাকিংয়ের মাধ্যমে যেকোন সময় ফলাফল পাল্টে দেয়া যায়। তাই অনেক আগে থেকেই আমরা এর বিরোধিতা করে আসছি। দেশের সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিশেষজ্ঞরা নির্বাচনে এটি ব্যবহারের বিরোধিতা করে আসছেন। কিন্তু হঠাৎ করে এমন কি ঘটল যে নির্বাচনের তিনমাস আগে ইভিএম কেনার জন্য পাগল হয়ে গেছে।  একটি পরিত্যক্ত পদ্ধতি ফিরিয়ে আনার জন্য ৪ হাজার কোটি টাকার যন্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছেন।আমরা আহ্বান জানাব এই পথ থেকে ফিরে আসুন। তা না হলে এর প্রতিটি পয়সা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায় হিসেবে গণ্য হবে। এই ডিজিটাল কারচুপির পথ থেকে সরে আসুন। অন্যথায় প্রত্যেককে ব্যক্তিগতভাবে জবাবদিহিতা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জে.  (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, খালেদা জিয়ার বিশেষ সহকারী আব্দুস সাত্তার।

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে