বাবার পর ছেলের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে ছোট ভাইয়ের ধারালো অস্রের আঘাতে বড় ভাই খুনের ঘটনায় পিতা ফিরোজ মিয়ার পর গতকাল সন্ধায় ছেলে মাসুদ (৩০) মিয়াও শেষ নিশ্বাস ত্যাগ করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আচারগাঁও ইউনিয়নের পূর্বশিবনগর গ্রামে। থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত ঘটনায় ২৬শে আগষ্ট রবিবার সকাল আনুমানিক ১০ টান দিকে বড় ভাই পল্লী চিকিৎসক ফিরোজ মিয়ার ছেলে মাসুদ মিয়া ও সুমন মিয়ার সঙ্গে ছোট ভাই মিলনের কথা কাটাকাটির জের ধরে ঝগড়া হয়। ঝগড়ার খবর পেয়ে পার্শ্ববতী উদলার বাজার থেকে বাড়ী আসার পথে মিলন ও তার ছেলে মেয়েরা ফিরোজ মিয়াকে আক্রমণ করে ধারালো অ¯্র দিয়ে মাথায় আঘাত করে। ফিরোজের ছেলে মাসুদ ও সুমন পিতাকে রক্ষার জন্য এগিয়ে এলে তাদের উপরও আক্রমণ করে। মারাতœক আহত ফিরোজ মিয়া ও মাসুদ মিয়াকে নান্দাইল হ্সাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ মিয়া (৭৫) কে মৃত ঘোষণা করে।

মুমুর্ষ অবস্থায় আহত মাসুদ মিয়াকে (৩৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে গতকাল মঙ্গলবার সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী আসামী পক্ষের লোকজনের বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুনের ঘটনায় নিহত ফিরোজ মিয়ার অপর পুত্র সুমন মিয়া বাদী হয়ে ৯ জনকে আসামী মামলা করেছে। মামলা নংÑ৩৬ (৮) ১৮। নান্দাইল মডেল থানা পুলিশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে মোস্তফাকে (৩০) চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করেছে। বাকীদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে