শেবাচিম হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভুয়া সনদধারী সাইফুল ইসলাম নামের এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টায় তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলাম বরিশালের বানারীপাড়ার কুমারপাড়া গ্রামের মো. নূরুজ্জামানের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাইফুল পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি গত এক বছর ধরে নিজেকে কখনো ইন্টার্ন চিকিৎসক, কখনো মেডিকেল অফিসার হিসেবে দাবি করে গলায় একটি স্টেথোস্কোপ ঝুলিয়ে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটে রাউন্ড দিয়ে আসছিলেন। এ সময়ে তিনি রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা নিতেন। এমনকি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে বাকেরগঞ্জ উপজেলার বিত্তবান এক পরিবারের মেয়েকে বিয়েও করেছেন।
সম্প্রতি সাইফুল হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী আবদুল রশিদের ছেলেকে চাকরি দিয়ে দেয়ার কথা বলে ১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন।বিষয়টি বুঝতে পেরে আবদুল রশিদ ক্যানসার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তরিৎ কুমার সমাদ্দারকে জানালে তিনি সাইফুলকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। আর তখনই সাইফুলের প্রতারণার বিষয়টি ধরা পড়ে যায়। সাইফুল মূলত বরিশাল নগরীর সাগরদী ইসলামি আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেছেন।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক পরিচয়কারী সাইফুল ইসলামকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার