১ দিনে ভেস্তে গেলো ৭ বিবাহ

টাঙ্গাইলের কালিহাতীতে একদিনে ৭ বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে রাত্রি পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় তিনি এ বাল্যবিবাহ বন্ধ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার পারখী ইউনিয়নের পূর্বাশুন্ডা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে লতা (১৭), সরিষাআটা গ্রামের ওমর আলীর মেয়ে তাহমিনা আক্তার তমা (১৩), নারান্দিয়া ইউনিয়নের পালিমা দিগলাপাড়া গ্রামের লিটনের মেয়ে লিজা (১৪), কোকডহড়া ইউনিয়নের বড় হরিসভা গ্রামের আমিনুর ইসলামের মেয়ে আফিয়া আক্তার (১৫) বাল্যবিবাহ হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তা বন্ধ করি।
অপরদিকে ঘাটাইল উপজেলার মেয়ে সেতু (১৩) কে কালিহাতী উপজেলার পাছজোয়াইর গ্রামের লাল সানের বাড়ীতে, একই উপজেলার মেয়ে রিতা (১৪) কে কালিহাতী উপজেলার বর্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে সালামের সঙ্গে, বর্গা বাজারের উত্তর পাশে শামসুলের বাড়ীতে তার ছেলে আসাদুলের সঙ্গে সুলতানা (১৬) নামের মেয়েকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে সেগুলোও বন্ধ করা হয়।
পরে অভিভাবকরা বাল্যবিবাহ দিবে না মর্মে মুচলেকা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
ইউএনও মুছাম্মৎ শাহীনা আক্তার আরও জানান, বাল্যবিবাহ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার