সিনেমা হলে দেখানো হবে মাশরাফিদের বিশ্বকাপ ম্যাচ

২০১৯ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি চালাচ্ছে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশসহ অন্যান্য দলগুলো। প্রচার আর প্রচারণা নিয়ে সমান প্রস্তুতি নিচ্ছে আয়োজক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। নতুন উদ্যোগের একটি হলো, এবারের ওয়ানডে বিশ্বকাপ দেখানো হবে সিনেমা হলেও। সোমবার, ২৭ আগস্ট একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই ‘সিনেমা স্ক্রিনিং রাইটস’-এর ব্যাপারে তথ্য দিয়েছে আইসিসি। ইতোমধ্যে স্বত্ব বিক্রির জন্য দরপত্রও (ইনভাইটেশন টু টেন্ডার- আইটিটি) আহ্বান করেছে আইসিসি। বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যক্তিগত থিয়েটার, সিনেমা হলগুলোকে দরপত্রে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।চাইলে যেকোনো ব্যক্তি একটি সিনেমা হলের স্বত্ব কিনতে পারে, অথবা পুরো বিশ্বের সিনেমা হলের স্বত্ব কিনতে পারবে। যৌথ কারবারি বা সিন্ডিকেটের আওতায় নিতে চাইলেও সুযোগ দেবে আইসিসি। এ প্রসঙ্গে আইসিসির মিডিয়া রাইটস, ব্রডকাস্ট অ্যান্ড ডিজিটালের প্রধান কর্মকর্তা আরতি সিং বলেন, ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর হতে যাচ্ছে এবারের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি ক্রিকেটের সঙ্গে মানুষকে আরো বেশি যুক্ত করতে চায়। সে কারণেই নতুন নতুন প্ল্যাটফর্ম যোগ করে খেলা দেখানোর চেষ্টা চালাচ্ছে আইসিসি। তারই ধারাবাহিকতায় সিনেমা স্ক্রিনিংয়ের নতুন এই আয়োজন। তিনি আরো বলেন, এটা একেবারেই নতুন ধরনের চিন্তা। আমরা বিশ্বকাপে আরো বৈচিত্র আনার চেষ্টা করছি, এটা তারই অংশ। সমর্থকরা পরিবারসহ যেন বড় স্ক্রিনে বসে খেলা উপভোগ করতে পারেন, সেখানে যেন সামাজিক পরিবেশ তৈরি হতে পারে সে চেষ্টাতেই এই উদ্যোগ।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার