গ্যালাক্সি নোট ৯ এর প্রি-অর্ডার নিচ্ছে গ্রামীণফোন

স্যামসাংয়ের সহযোগিতায় আজ রোববার থেকে গ্যালাক্সি নোট ৯-এর প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে গ্রামীণফোন। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত এটি চালু থাকবে। গ্রামীণফোন অনলাইন শপ, জিপি এন্টারপ্রাইজ মার্কেট এবং গ্রামীণফোন সেন্টারের মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে। গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যালাক্সি নোট ৯ পাওয়া যাবে মিড নাইট ব্ল্যাক, ওশান ব্লু এবং মেটালিক কপার এই তিনটি রঙে। এই ফোনের দাম ৯৪ হাজার ৯০০ টাকা, যা প্রি-অর্ডার করতে ১০ হাজার টাকা দিতে হবে। প্রি-অর্ডার করতে গ্রাহকদের যেতে হবে www.grameenphone.com/shop এই ওয়েবসাইটে। প্রি-অর্ডার করলে গ্রাহকেরা পাবেন কনভার্টিবল ওয়্যারলেস চার্জার অথবা জেবিএল ফ্লিপ ৪ কিংবা নোট ৯ জেতার সুযোগ। এ ছাড়া থাকছে এক বছরের ওয়ারেন্টিসহ একবার বিনা মূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা এবং ৬ থেকে ৩৬ মাসের সুবিধাজনক কিস্তির ব্যবস্থা।

গ্রামীণফোনের গ্রাহকেরা পাবেন সাত দিন মেয়াদে বিনা মূল্যে ৯ জিবি ইন্টারনেট এবং সাত দিন মেয়াদি ৪ জিবি ইন্টারনেট কিনতে পারবেন মাত্র ৯৯ টাকায়। হ্রাসকৃত মূল্যে ইন্টারনেট কেনার এই অফার গ্রাহকেরা উপভোগ করতে পারবেন পরবর্তী ৩ মাসে ৬ বার। এ ছাড়া গ্রামীণফোন চ্যানেলে প্রি-বুক করলে গ্রাহকেরা আরও পাবেন বিনা মূল্যে ০১৭১১ সিরিজের ফোর-জি সিম। গ্যালাক্সি নোট ৯ মোবাইল ফোনে যুক্ত হয়েছে ব্লুটুথসহ নতুন এসপেন এবং স্যামসাংয়ের এখন পর্যন্ত সবচেয়ে ইন্টেলিজেন্ট ক্যামেরা। আছে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উচ্চ পারফরমেন্সের সুবিধা।

আরো দেখুন

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের

নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা