খুব শিগগির থ্রিজি-ফোরজি ফিরে পাবেন মোবাইল গ্রাহকরা

রাজধানীতে বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় চলমান আন্দোলনের মধ্যে হঠাৎ থ্রিজি-ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না মোবাইল গ্রাহকরা।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, কারিগরি ত্রুটির কারণে সারা দেশে থ্রিজি-ফোরজি মোবাইল ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে।সপ্তাহব্যাপী ছাত্র আন্দোলনের মধ্যে শনিবার (০৪ আগস্ট) ইন্টারনেটের মাধ্যমে গুজব ছড়িয়ে রাজধানীর জিগাতলায় সংঘর্ষ বাধে। ফেসবুকে ভিডিও ছড়িয়ে গুজব ছড়ানোর অভিযোগ সন্ধ্যায় অভিনেত্রী নওশাবাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

এরই মধ্যে সন্ধ্যার পর থেকে মোবাইল ইন্টারনেটে বিভ্রাট দেখা যায়। এরপর থেকে গ্রাহকরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। তবে সচল আছে ব্রডব্যান্ড কানেকশন।মোবাইলে কেন থ্রিজি-ফোরজি পাওয়া যাচ্ছে না এমন প্রশ্নে বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খাঁন বলেন, এই সেবা যার মাধ্যমে (একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে- আইআইজি) পরিচালিত হয়, সেখানে ত্রুটি হয়েছে। সে কারণে আপাতত মানুষ মোবাইলে এই সেবা পাচ্ছেন না।“তবে বিটিআরসি এ সমস্যা সমাধানে কাজ করছে। খুব শিগগির মানুষ এই সেবা ফিরে পাবেন।”এদিকে মোবাইলে ইন্টারনেট বন্ধ থাকায় মোবাইল অ্যাপস ভিত্তিক সেবাগুলো ব্যবহার করতে পারছেন না মানুষ।রাজধানীর শেওড়াপাড়ার রহমত রহমান জানান, গতকাল থেকে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। এতে নিজের কাজেও অনেক সমস্যা হচ্ছে।

আরো দেখুন

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের

নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা