‘রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন আমাকে নাড়া দিয়েছে’

বিশ্বব্যাংকের প্রধান জিম ইয়ং কিম বলেছেন, রোহিঙ্গাদের সাহস দেখে আমি বিমোহিত। তাদের ওপর বর্বর নির্যাতন আমাকে নাড়া দিয়েছে। আমরা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি- আজ আমরা সবাই রোহিঙ্গা।

সোমবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে টুইটারে দেয়া এক বার্তায় তিনি লিখেছেন- আজ আমরা সবাই রোহিঙ্গা।

এর আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, কক্সবাজারে আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণের যে বিবরণ শুনেছি, তা অকল্পনীয়। তারা ন্যায়বিচার ও নিরাপদে নিজ দেশে ফিরে যেতে চান।

গুতেরেস বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের যেভাবে আশ্রয় ও জরুরি সহায়তা দিয়েছে, সে জন্য এ দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই তিনি এ সফরে এসেছেন।

জিম ইয়ং কিমও এ বিষয়ে বাংলাদেশ সরকার এবং এ দেশের মানুষের প্রশংসা করেন। তিনি বলেন, যে মানবিকতা বাংলাদেশ দেখিয়েছে, তা তাকে নাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, আজ আমি যা দেখেছি তা হৃদয়বিদারক এবং মর্মস্পর্শী। হত্যা, ধর্ষণ, নির্যাতন ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার যেসব ঘটনা আমরা শুনেছি, তা ভয়াবহ।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর গত ১০ মাসে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার