কোন বিদেশি রাষ্ট্রদূত নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে পারেন না

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, কোন বিদেশি রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। মার্কিন রাষ্ট্রদূত গাজীপুর সিটি নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন তার জবাব নির্বাচন কমিশন দিয়েছে।

মঙ্গলবার সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সভাকক্ষে বরিশাল সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা, সহকারি রিটার্নিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব আরও বলেন, সকল দলের সকল প্রার্থী যাতে সমভাবে প্রচার-প্রচারণার সুযোগ পায় সেভাবে লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য নির্বাচন কমিশন সব সময় প্রস্তুত থাকে।

বরিশাল সিটিসহ স্থানীয় সরকারের কোন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোন পরিকল্পনা নির্বাচন কমিশনের নেই বলেও তিনি জানান।

বরিশাল সিটি নির্বাচনে ১২৩টি কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ ১০টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা থাকলেও কয়টি কেন্দ্রে বসানো হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে তিনি জানান।

দল নিরপেক্ষ এবং অতীতে যাদের নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাদের মধ্য থেকে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান ইসি সচিব হেলালুদ্দিন আহমদ।

এ সময় রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ।

সভায় নির্বাচন সংশ্লিস্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনা দেন তিনি। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের কোন ধরনের প্রচার-প্রচারণার বিরুদ্ধে সজাগ থাকার জন্য সংশ্লিস্টদের প্রতি নির্দেশ দেন ইসি সচিব। এ ক্ষেত্রে আইনের অন্যথা হলে সংশ্লিস্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারি রিটার্নিং কর্মকর্তা এবং সহায়ক কর্মকর্তা ছাড়াও নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বিকেলে সার্কিট হাউজে নির্বাচন কমিশন সচিবের সাথে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নির্বাচন সংশ্লিষ্ট এক সভার আয়োজন করা হয়।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।