এবার ভারত থেকে হজে যাচ্ছেন রেকর্ড সংখ্যক মুসল্লি

হজ যাত্রায় ভারতের কেন্দ্রীয় সরকারের সমস্ত ভর্তুকি প্রত্যাহার করার পরও দেশের ইতিহাসে এবছর সর্বোচ্চ সংখ্যক মুসল্লি হজে যাচ্ছেন। পেছনের সব রেকর্ড ভেঙে এবার পবিত্র হজ পালনে যাচ্ছেন ১ লাখ ৭৫ হাজার ২৫ জন ভারতীয়। খবর নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।

কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি এক বিবৃতিতে জানিয়েছেন, হজের জন্য এবছর মোট ৩ লাখ ৫৫ হাজার ৬০৪টি আবেদন জমা হয়।

পুরুষ আবেদনকারী ছিলেন ১ লাখ ৮৯ হাজার ২১৭ জন আর নারী আবেদনকারী ছিলেন ১ লাখ ৬৬ হাজার ৩৮৭ জন। হজ কমিটি থেকে হজ যাত্রার অনুমোদন পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ২৫ জন। ভারতের ইতিহাসে এই প্রথম এতো বেশি সংখ্যায় মানুষ হজ করতে যাচ্ছেন বলে দাবি নকভির।

এছাড়াও এবার হজ যাত্রায় রেকর্ড করছেন মুসলিম নারীরাও। এই প্রথমবার মুসলমান নারীরা মেহরাম বা পুরুষসঙ্গী ছাড়াই হজ যাত্রায় অংশ নিতে পারছেন। এবছর ১৩০৮ জন নারী ‘মেহরাম’ছাড়াই হজে যাচ্ছেন।

হজ কমিটির পক্ষে জানানো হয়েছে, ১৭ জুলাই কলকাতার হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন। ২০ জুলাই বারানসি, ২১ জুলাই বেঙ্গালোর, ২৬ জুলাই গোয়া ও ২৯ জুলাই আওরঙ্গবাদ, চেন্নাই, মুম্বাই ও নাগপুরের হজযাত্রীরা রওনা দেবেন। ৩০ জুলাই রাঁচি, ১ আগস্ট আহমেদাবাদ, ৩ অগাস্ট ভূপালের হজযাত্রীরা রওনা দেবেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার