আজ ঢাকায় আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট, যাবেন রোহিঙ্গা ক্যাম্পেও

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তিনদিনের সফরে আজ শনিবার বিকেলে ঢাকায় আসছেন। সফরকালে তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখতে কক্সবাজার যাবেন।

জিম ইয়ং কিম এই সফরে রোহিঙ্গাদের মানবউন্নয়নে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বড় অনুদানের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।

রোহিঙ্গাদের সহায়তায় বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানানোর পরই মূলত আন্তর্জাতিক ফোরাম ও দাতা সংস্থার প্রধানরা বাংলাদেশ সফর শুরু করেছেন, বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত এপ্রিলে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে নির্যাতিত রোহিঙ্গাদের সাহায্যের প্রতিশ্রুতি দেয় বিশ্বব্যাংক।

একই সঙ্গে অন্যান্য দাতা সংস্থা ও দেশ যৌথভাবে সাহায্যের আশ্বাস দিয়েছে।

বিশ্বব্যাংক ঘোষণা দিয়েছিল, ৫০ কোটি ডলার অনুদান দেবে রোহিঙ্গাদের পুনর্বাসনে। যদিও ওই অর্থ এখনও পায়নি বাংলাদেশ।

সম্প্রতি বিশ্বব্যাংকের একটি মিশন বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে গেছে। এরপর একটি প্রতিবেদন তৈরি করে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে জমা দেয়। ওই প্রতিবেদনের সুপারিশের আলোকে প্রাথমিকভাবে ১০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে সংস্থাটি।

কূটনৈতিক সূত্র মতে, এর আগে আন্তর্জাতিক দারিদ্র্য দিবস উপলক্ষে গত বছরের জুনে প্রথম ঢাকা সফর করেছিলেন বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য অর্জনের স্বীকৃতি দিতে তখন ঢাকায় আসেন তিনি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার