লেবাননে নারী পুলিশ সদস্যদের শর্ট ড্রেস পরায় বিতর্ক

পর্যটক আকর্ষণে ও ট্রাফিক নিয়ন্ত্রণে ‘শর্ট’ ড্রেস পরিহিত নারী পুলিশ মোতায়েন করেছে মধ্যপ্রাচ্যের দেশ লেবানন। কিন্তু পর্যটক আকর্ষণে নারী পুলিশ সদস্যদের শর্টস পরিয়ে রাস্তায় দাঁড় করানোর ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে দেশটিতে।

রাশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম আরটি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, পর্যটন শহর ব্রাহ্মানার রাস্তায় রাস্তায় কালো হাফপ্যান্ট, টি-শার্ট পরিহিত নারী পুলিশ সদস্যদের দাঁড় করিয়েছেন মেয়র পিয়েরি আক্কার। তাদের লক্ষ্য ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি পর্যটক আকর্ষণ।

সমালোচনার মুখে মেয়র বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৯০ শতাংশ পর্যটকই শর্ট ড্রেস পরে ভ্রমণ করে থাকেন। আমাদেরকে নিয়ে পশ্চিমাদের অনেক ভুল ধারণাও আছে। সেই ধারণা আমরা পরিবর্তন করতে চাই।’

দেশটির অনেক নাগরিকই সামাজিক মাধ্যমগুলোতে অভিযোগ করেছেন, এর মাধ্যমে পুরুষ পুলিশের তুলনায় নারী পুলিশকে অবমাননা করা হয়েছে।

কেউ কেউ এ পোশাককে যৌন উত্তেজক আখ্যা দিয়ে বলছেন, তরুণী পুলিশ সদস্যদের পর্যটক আকর্ষণে ব্যবহার করা লৈঙ্গিক বৈষম্যের জন্ম দিচ্ছে।

নারী পুলিশ সদস্য সামাতা সাদ তার নতুন পেশা ও কাজ উপভোগ করছেন। তিনি বলেন, ‘আমরা উৎসাহ নিয়েই এ কাজে এসেছি। আমরা আগ্রহ নিয়েই কাজ করে যাচ্ছি। প্রতি গ্রীষ্মে আমরা আমাদের এ কাজ করে যাব।’

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।