মার্কিন রাষ্ট্রদূতকে সতর্ক হয়ে মন্তব্য করার পরামর্শ, কাদের।

নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক হয়ে মন্তব্য করতে মার্কিন রাষ্ট্রদূতকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২৯ জুন, শুক্রবার সকালে কেরানীগঞ্জের কলাকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা চার লেন এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শন শেষে সেতুমন্ত্রী এ পরামর্শ দেন।

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‌‌‘উভয় দেশের জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এমন মন্তব্যে সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে বিদ্যমান বন্ধুত্বের সম্পর্ক ঠিক থাকবে।’

‘নির্বাচনে অনিয়মের খবরে তার দেশ উদ্বিগ্ন’ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন তুলে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী দলের নেতার নেতৃত্বে নির্বাচন বানচালের জন্য যে পরিকল্পনা করা হয়েছিল, সেটি নিয়ে কি কোনো উদ্বেগ নেই?’

মন্ত্রী ঢাকা-ভাঙ্গা সড়কের চার লেনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ বছর অক্টোবরে প্রধানমন্ত্রীর হাতে চার লেন সড়ক উদ্বোধনের কথা রয়েছে।’

পদ্মা সেতুর অগ্রগতি নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘সেতুর ৫৬ শতাংশ কাজ শেষ হয়েছে।’

ওই সময় সেনাবাহিনীর ইএমসি ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট কাজের ডিজি, পিডিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার