মালয়েশিয়ায় পূর্ণিমা

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় মুখ পূর্ণিমা গতকাল ঢাকা থেকে মালয়েশিয়া পৌঁছেছেন। দীর্ঘদিন পর নতুন কাজে সেখানে গেলেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে এই তারকা মুঠোফোনে বলেন, এখানে প্রবাসী দর্শকদের জন্য একটি অনুষ্ঠান উপস্থাপনা করবো আমি। মালয়েশিয়ার এজিডি পিকচারের আয়োজনে আগামীকাল কুয়ালালামপুরের কে ডব্লিউ সি মলে ‘ঈদ উৎসব ২০১৮’ নামের এক অনুষ্ঠানে আমি উপস্থিত থাকবো। আমার সঙ্গে এ অনুষ্ঠানে ফেরদৌস ভাইও উপস্থাপনা করবেন। তিনি দু’দিন আগেই মালয়েশিয়া পৌঁছেছেন।আশা করি, অনুষ্ঠানটি সবাই বেশ পছন্দ করবেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, মিলা, ইমরানসহ আরো কয়েকজন পারফর্ম করবেন। এ অনুষ্ঠানের বাইরে আগামী ৮ই জুলাই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’- এর মূল অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন পূর্ণিমা। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ অনুষ্ঠানে পূর্ণিমা একা নন, তার পাশাপাশি চিত্রনায়ক ফেরদৌসও উপস্থাপনা করবেন। এদিকে পূর্ণিমা বর্তমানে আরটিভির ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছেন। টেলিভিশন উপস্থাপনার পাশাপাশি মঞ্চে বড় বড় করপোরেট শো উপস্থাপনা করছেন এ অভিনেত্রী। পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করছেন তিনি। আর পছন্দের ছবি হাতে পেলে আবারো দর্শকরা বড়পর্দায় দেখতে পাবেন পূর্ণিমাকে।

আরো দেখুন

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।