প্রকাশক বাচ্চু হত্যার প্রধান আসামি গুলিতে নিহত

মুন্সিগঞ্জে প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যা মামলার প্রধান আসামি আবদুর রহমান গুলিতে নিহত হয়েছেন। পুলিশ বলছেন, আবদুর রহমান বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

২৭ জুন, বুধবার দিবাগত রাতে সিরাজদিখান খান এলাকার বালুরচর ইউনিয়নের কালিনগর গ্রামে এই ঘটনা ঘটে।

এর আগে ২৪ জুন, রবিবার আবদুর রহমানকে গাজীপুরের শ্রীপুরের মাওনার এক জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার করেছিলেন পুলিশ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রহমানের দেওয়া তথ্যমতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কালিনগর গ্রামের একটি বাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসায় থাকা জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে আব্দুর রহমান গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। নিহত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এর আগে ১১ জুন মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চুকে (৫৫) গুলি করে হত্যা করা হয়। ঘটনার একদিন পর শাহজাহান বাচ্চুর স্ত্রী অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় ২৪ জুন আবদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার