শুক্রবার সিলেট যাচ্ছেন এরশাদ

দুই দিনের ব্যক্তিগত সফরে শুক্রবার সিলেট যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার দুপুর ১২টায় নভো এয়ারলাইন্সের একটি বিমানে ওসমানী বিমানবন্দরের উদ্দেশে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন এরশাদ।

সিলেটে বিশ্রামের জন্য তিনি হোটেল রোজভিউতে উঠবেন। পরে সেখানকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন এরশাদ।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আকতার সাবেক রাষ্ট্রপতির সফর সঙ্গী হবেন।

রোজভিউতে রাত্রি যাপন শেষে শনিবার দুপুর দেড়টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে করে তার ঢাকা ফেরার কথা রয়েছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।