ক্যাটরিনা-জ্যাকুলিনের দ্বন্দ্ব, বিপাকে সালমান

বলিউডের দুই জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ ও জ্যাকুলিন ফার্নান্ডেজের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। আর এই দ্বন্দ্বের ফলে একে অপরের নাকি মুখও দেখছেন না তারা।

ক্যাটরিনা-জ্যাকুলিন দুজনেই ‘দাবাং’ ট্যুরে গিয়েছেন সালমান খানের সঙ্গে। এখন আমেরিকায় আছে শুটিং ইউনিট। আর সেখানেই নিজেদের মধ্যে লড়াই শুরু করেছেন তারা। দ্বন্দ্বের মাত্রা এতটাই বেশি যে শেষ পর্যন্ত মাঠে নামতে হয় সালমানকেও।

ভারতের গণমাধ্যমের খবর, এই ট্যুরে ক্যাটরিনার পারিশ্রমিক ধরা হয়েছে ১২ কোটি রুপি। কিন্তু, জ্যাকুলিন পাচ্ছেন ৭-৮ কোটি। সিক্যুয়েল সিনেমায় জ্যাকুলিন এবং সোনাক্ষী সিনহার তুলনায় পারিশ্রমিকে বেশ কিছুটা এগিয়ে আছেন ক্যাটরিনা।

শোনা যাচ্ছে, মূলত সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত। শ্রীলঙ্কান বিউটির সঙ্গে ক্যাটরিনার ঝগড়া এমন পর্যায়ে পৌঁছায় যে তাদের মাঝে আসতে হয় ‘ভাইজানকে’। দু’জনকে যাতে একে অপরের মুখ না দেখতে হয়, তার জন্য দু’জনকে দুই হোটেলে থাকতে দেয়া হয়।

ক্যাটরিনা-জ্যাকুলিনের দ্বন্দ্ব চললেও বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি সোনাক্ষী সিনহা। তবে দুই নায়িকার লড়াইয়ে নাকি বেশ চিন্তায় পড়ে গেছেন সালমান খান।

সম্প্রতি ১৫০ কোটির গণ্ডি পেরিয়েছে সালমান খান-জ্যাকুলিন অভিনীত ‘রেস থ্রি’। অন্যদিকে শাহরুখ খানের ‘জিরো’ এবং ‘ঠাগস অব হিন্দোস্তান’ শুটিং করেছেন ক্যাটরিনা।

 

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।