ধর্ষণচেষ্টার সময় স্বামীকে হত্যা, সুদানি তরুণীর মৃত্যুদণ্ড বাতিল

ধর্ষণ করায় সময় স্বামীকে হত্যার দায়ে সুদানি তরুণী নওরা হোসেইনকে (১৯) দেওয়া মৃত্যুদণ্ড খারিজ করে দিয়েছে দেশটির আপিল আদালত।

২৭ জুন, বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সুদানের আপিল বিভাগ নওরার মৃত্যুদণ্ড বাতিল করে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। এর আগে চলতি বছরের মে মাসে স্বামী আবদুল রহমানকে হত্যার দায়ে দেশটির ইসলামী আদালত নওরাকে মৃত্যুদণ্ড দেয়।

নওরার আইনজীবী জানান, মাত্র ১৬ বছর বয়সে কিশোরী নওরাকে জোর করে পারিবারিকভাবে আবদুল রাহমান হাম্মাদের সঙ্গে বিয়ে দেওয়া হয়। নওরার আত্মীয় হাম্মাদ তার চেয়ে ১৬ বছরের বড় ছিলেন। একদিন নওরাকে তার স্বামী হাম্মাদ অন্য আত্মীয়দের সামনে ধর্ষণ করেন। পরের দিনও একই কাজ করতে চাইলে স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করেন নওরা।

রায়ে সন্তোষ প্রকাশ করে নওরার মা জয়নব আহমেদ বিবিসিকে জানান, মেয়ের জীবন বেঁচে যাওয়ায় তিনি অত্যন্ত খুশি। ধর্ষণের পর থেকে নওরা নিজেকে ঘৃণা করতে শুরু করে ও আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। স্বামীকে হত্যার পর সে পরিবারের কাছে চলে আসে।

ঘটনার পরই নওরার বাবা পুরো পরিবার নিয়ে পুলিশের কাছে আশ্রয় নেন। কিন্তু সুরক্ষার বদলে পুলিশ উল্টো নওরাকে গ্রেফতার করে।

নওরার বিষয়ে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কিন্তু পাঁচ বছরের এই সাজাকে ‘অসামঞ্জস্য’ উল্লেখ করেছে মানবাধিকার সংস্থাটি। তাদের দাবি, দেশটির বিবাহ আইন ও বিবাহ-পরবর্তী আইনের সংস্কার করা দরকার, যাতে ভুক্তভোগীদের সাজা না হয়।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার