৩১০ সিসির বাইক আনছে বিএমডব্লিউ

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারতের বাজারে আসছে বিএমডব্লিউর ‘জি’ সিরিজের দুইটি নতুন মডেলের মোটরবাইক। আগামী ১৮ জুলাই মুম্বাইসহ দেশটির প্রায় সব শোরুমে এটি পাওয়া যাবে।
অটোকারইন্ডিয়াসহ ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ১৮ জুলাই বিএমডব্লিউ বাজারে নিয়ে আসছে ‘জি’ সিরিজের দু’টি নতুন মডেল— জি ৩১০ আর এবং জি ৩১০ জি এস।
অনেক দিন ধরেই একটা জল্পনা চলছিল যে, বিএমডব্লিউ দুর্দান্ত ফিচার নিয়ে দু’টি নতুন মডেল নিয়ে আসছে ভারতে। অবশেষে সেই জল্পনার অবসান হতে চলেছে। বহু প্রতীক্ষিত সেই বাইক খুব শিগগির গ্রাহকদের হাতে তুলে দিতে পারবে বলে আশা করছে কোম্পানিটি।
জি ৩১০ আর এবং জি ৩১০ জিএস— এই মডেল দু’টির জন্য এরইমধ্যেই বুকিং শুরু হয়েছে।
অটোকারইন্ডিয়া বলছে, বুকিংয়ের জন্য টোকেন মানি হিসেবে ৫০ হাজার রুপি দিতে হবে গ্রাহকদের। অগ্রিম বুকিংয়ের জন্য গ্রাহকরা বিএমডব্লিউর কোনও আউটলেটে সরাসরি যেতে পারেন, কিংবা অনলাইনে বিস্তারিত জানতে পারেন।
দিল্লি, মুম্বাই, পুণে, চেন্নাই, বেঙ্গালুরু, আমদাবাদ এবং কোচি থেকে এই মডেল দুটো বিক্রি হবে বলে জানা গেছে। তবে চণ্ডীগড় এবং কলকাতাতেও খুব শিগগির এর বিক্রি শুরু হবে।
আলাদা মডেল হলেও দু’টি বাইকেরই ইঞ্জিন ক্ষমতা, চেসিস এক রাখা হয়েছে। ৩১২.২ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। ৩১০ আর মডেলটিকে স্পোর্টিং লুক দেওয়া হয়েছে। অন্যদিকে, ৩১০ জি এস মডেলটির লুক বাইকপ্রেমীদের মন কাড়বে বলেই আশা করছে কোম্পানিটি।
কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে বাইকের দাম ঘোষণা না করলেও বিশেষজ্ঞদের অনুমান মডেল দু’টির দাম হতে পারে সাড়ে তিন লাখ টাকার কাছাকাছি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার