রোহোর চোখে মেসিই সেরা

হারলেই বিশ্বকাপ থেকে বাদ। এই শঙ্কা নিয়েই নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। দুই ম্যাচে এক ড্র আর এক হার নিয়ে শেষ ষোলোতে ওঠার লক্ষ্যটা জটিল করে ফেলে লা আলবিসেলেস্তেরা। তাই নাইজেরিয়ার বিপক্ষে জয় ছাড়া কোনো উপায় ছিল না তাদের। আর সেটাই করে দেখাল আর্জেন্টিনা। লিওনেল মেসি ও মার্কোস রোহোর গোলে জয়ের সঙ্গে সঙ্গে শেষ ষোলোর টিকিটটাও নিশ্চিত করে ফেলে তারা।

৮৪ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোর লাইন ১-১ থাকায় আর্জেন্টিনার সমর্থকরা হয়তো ধরেই নিয়েছিল বাদ যাওয়া নিশ্চিত তাদের। গ্যালারিতে থাকা সমর্থকদের চোখে-মুখে দেখা যায় বিষণ্নতার ছায়া। মুহূর্তের মধ্যেই সেই ছায়া কাটিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটান আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস রোহো। গ্যাব্রিয়েল মারকাদোর ক্রস থেকে পাওয়া বলে দারুণ এক গোল করেন তিনি।

গোল করার সাথে সাথেই আর্জেন্টিনার নায়ক বনে যান রোহো। তার গোলেই শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে যাওয়ার টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। কিন্তু সে জন্য মেসিকেই কৃতিত্ব দিচ্ছেন এই ডিফেন্ডার।

রোহোর ভাষ্য, ‘ম্যাচ শুরুর আগেই মেসি বলে দিয়েছিলেন, এটা আমাদের বাঁচা-মরার লড়াই। সুযোগ পেলেই আমাদের গোল করতে হবে, কোনো ভুল করা চলবে না। এমনকি ম্যাচ সমতায় ফিরলেও তিনি বলতে থাকেন, আমাদের আক্রমণ করতে হবে। ডিফেন্স, মিডফিল্ড, ফরোয়ার্ড-সবারই, যা হওয়ার পরে দেখা যাবে।

মেসির এক কথায় আমরা সবাই আক্রমণে এসে পড়ি। কারণ তিনি খেলাটা খুব ভালোভাবেই বুঝে গেছেন এবং ঝুঁকি নিতেও প্রস্তুত তিনি। মেসি আসলেই একজন বড়মাপের অধিনায়ক। আমার দেখা অধিনায়কের মধ্যে এখনো পর্যন্ত মেসিই সেরা।’

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।