গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত অনলাইন ডেস্ক

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সোনা মোল্লা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত ও শিশুসহ ৬ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোনা মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের সাবেক মেম্বার ও কাঠি গ্রামের মোতালেব মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি থ্রি-হুইলার গোপালগঞ্জ থেকে কাঠি বাজারে যাচ্ছিল। পথে কোটালীপাড়া থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি লোকাল বাসের সঙ্গে থ্রি-হাইলারের সংঘর্ষ হয়। এতে শিশুসহ সাতজন আহত হন।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সোনা মোল্লাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত শিশুসহ তিনজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।