কোরিয়ায় পর্ন সাইটের মালিক গ্রেফতার

তিনি গোপন জায়গায় যেতেন। যেতেন যৌনপল্লীসহ নারীদের বিনোদন কেন্দ্রগুলোতে। সঙ্গে নিতেন ক্যামেরা। নারীদের অনুমতি না নিয়েই ভিডিও ধারণ করতেন। আর সেই ভিডিও পর্নো সাইটে দিয়ে বনে গেছেন কোটিপতি। তিনিও একনজন নারী। তার নাম সং।

ওই পর্নো সাইটে ১০ লাখের বেশি ব্যবহারকারী ছিল। আর সেখানে হাজার হাজার ভিডিও ছিল যেখানে ভিডিওতে থাকা নারীদের কোন অনুমতি নেয়া হয়নি। এমনকি অনেক ক্ষেত্রে তারা জানতেন না যে ভিডিও ধারণ করা হয়েছে।

কোরিয়ার পুলিশ বলছে- ওয়েবসাইটটির মালিক অবৈধ যৌনপল্লী এবং জুয়া খেলার বিজ্ঞাপন ওই সাইটে ব্যবহার করে প্রচুর অর্থ উপার্জন করেছে।

কিন্তু সন্দেহভাজন এই নারী যার নামের শেষের অংশ সং তিনি এই দোষ অস্বীকার করেছেন। তিনি বলেছেন সাইটের যারা ব্যবহারকারী তারাই অবৈধ এসব ভিডিও তৈরি করেছে। দক্ষিণ কোরিয়ায় পর্নোগ্রাফি তৈরি এবং প্রচার করা অবৈধ। সং নামের ওই নারীকে শিশু-কিশোর সেক্স প্রটেকশন আইনে অভিযুক্ত করা হয়েছে।

দ্যা কোরিয়া হেরাল্ড এর প্রতিবেদনে বলা হচ্ছে তিনিসহ আরও চারজন এই সাইট চালাতেন যার মধ্যে তার স্বামীও ছিলেন।

সন্দেহভাজন আরও দুইজনকে এই কাজের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে। এই ওয়েবসাইটের বেশিরভাগ ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে বাথরুমে বা কোন দোকানের পোশাক পাল্টানোর ঘর থেকে। আবার অনেক ভিডিও তাদের আগের পার্টনাররা প্রতিশোধমূলক ভাবে আপলোড করেছে।

ভিডিওগুলো প্রকাশ পেলে বেশ কয়েকজন নারী আত্মহত্যা করেন। এরপর সাইটটি বন্ধ করার জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ বছরের মে মাসে ১০ হাজারের বেশি নারী রাস্তায় নেমে ডিজিটাল সেক্স ক্রাইম নিয়ে তদন্ত করার জন্য বিক্ষোভ করে। সিউলে এর আগে নারীদের অধিকার নিয়ে এত বড় সমাবেশ আর হয়নি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার