স্যাটেলাইট উৎক্ষেপণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ

দেশের প্রথম যোগাযোগ ভিত্তিক স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণ করে প্রধানমন্ত্রী এই শ্রদ্ধা জানান।

জাতির পিতার প্রতিকৃতির বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে প্রধানমন্ত্রী এই বাঙালি জাতিরাষ্ট্রের মহান স্থপতির প্রতি সম্মান জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

প্রধানমন্ত্রী দলের সিনিয়র নেতা-কর্মীদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের পক্ষে জাতির পিতার প্রতিকৃতির বেদীতে আরেকটি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, ড.আব্দুর রাজ্জাক এবং মুহম্মদ ফারুক খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এছাড়াও, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দিপু মনি এবং আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, আবু সাইদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী এবং কেন্দ্রিয় নেতা অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস, ড.আব্দুস সোবহান গোলাপ, অ্যাডভোকেট আফজাল হোসেন, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

পরে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন-যুব লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতির বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

গত শনিবার বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি মহাকাশে সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য হিসেবে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করলো।

ফ্রান্সের থ্যালেস এলেনিয়া স্পেস সেন্টারের তৈরী এই স্যাটেলাইটটি ফ্যালকন-৯ রকেটের ৫ নম্বর ব্লকে করে শনিবার বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে ফ্লোরিডার স্পেসএক্স স্পেস সেন্টারের কেপ কার্নিভাল লঞ্চিং প্যাড থেকে মহাশূন্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর ওজন ৩ দশমিক ৭ মেট্রিক টন।

এই স্যাটেলাইটটির মহাশূন্যে তাঁর কক্ষপথে পৌঁছতে ১০ দিন সময় লাগবে এবং এটির মহাকাশে অবস্থান হবে ১১৯ দশমিক ১ ডিগ্রী পূর্বে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।