উৎসবে যৌথ বা আমদানি ছবি মুক্তিতে না, আদালতের রুল জারি

117059 joint ventureঢালিউডে ছবি মুক্তির ক্ষেত্রে আসতে পারে নতুন নিয়ম। এখন থেকে ঈদ, পহেলা বৈশাখসহ দেশীয় বিভিন্ন উৎসবে এ দেশের প্রেক্ষাগৃহে যৌথ প্রযোজনা ও আমদানি করা ছবি যেন মুক্তি না দেওয়া হয় গত বুধবার এ সংক্রান্ত বিষয়ে আদালতে রিট করেন নিপা এন্টারপ্রাইজের পক্ষে প্রযোজক সেলিনা বেগম। এ প্রসঙ্গে গত বৃহস্পতিবার বিকালে আদালত একটি রুল জারি করেন। এ সংক্রান্ত এক রিটে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ ও এ কে এম জহিরুল হক এক আদেশ দেন। পাশাপাশি কেন যৌথ প্রযোজনা ও আমদানি করা ছবি বাংলাদেশের উৎসবের দিনে দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি কেন অবৈধ হবে না এ সংক্রান্ত একটি রুল জারি করেছেন। তথ্যসচিব, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, তথ্য মন্ত্রণালয়ের উপসচিবকে (চলচ্চিত্র) চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।এ প্রসঙ্গে সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক নাসির উদ্দিন দিলু বলেন, আমাদের চলচ্চিত্র প্রযোজক সমিতিতে এখনো এ সংক্রান্ত কোনো চিঠি আসেনি। হয়তো রোববার আমরা চিঠিটি হাতে পাবো। আর এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জানা যায়, রিটকারীর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মাহবুব শফিক।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার