ইউটিউবে উন্মুক্ত ‘জান্নাত’ এর টিজার

116915 jannat homeঢালিউড সিনেমায় নতুন লুক নিয়ে হাজির হতে যাচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। সদ্য প্রকাশিত ছবির টিজারে এমনই ইঙ্গিত দিলেন এই তারকা। ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক  বলেন, ছবিটি সুন্দরভাবে নির্মাণ করার চেষ্টা করেছি। কতটা পেরেছি তা দর্শকরা দেখে বলতে পারবেন। প্রথম টিজার ইউটিউবে উন্মুক্ত করা হলো। এখানে টুকরো টুকরো দৃশ্যের বুননে দুই তরুণ-তরুণীর কিছু দৃশ্য দেখানো হয়েছে।আশা করি, দর্শকরা এটি পছন্দ করবেন। জানা গেছে, ঈদুল ফিতরের পর ২৭শে জুলাই মুক্তি পাবে ‘জান্নাত’। মানিকগঞ্জ ও বিএফডিসিসহ দেশের বেশ কিছু লোকেশনে ‘জান্নাত’-এর দৃশ্যায়ন হয়েছে। সিনেমাটির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাঈদ খান, সংলাপ লিখেছেন আসাদ জামান ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। ছবিতে মাজারের খাদেমের মেয়ের ভূমিকায় আছেন মাহি। পোশাক-পরিচ্ছদ, চলাফেরায় তেমনভাবেই পরিবর্তন এনেছেন তিনি। অন্যদিকে খাদেমের নতুন মুরিদের চরিত্রে অভিনয় করেছেন সাইমন। এস এস প্রোডাকশনের এ ছবিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, মারুফসহ অনেকে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার