ফাইনালের আগে ধাক্কা খেলো রিয়াল

116878 final dhakkaইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালের আগে বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। বুধবার স্প্যানিশ লা লিগায় সেভিয়ার কাছে ৩-২ গোলের হার দেখে তারা। আগামী ২৬শে মে ইউক্রেনের কিয়েভে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল। চলতি লা লিগায় এটি রিয়ালের ষষ্ঠ হার। এ ম্যাচে আত্মঘাতী গোলের পাশাপাশি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। পরে অবশ্য পেনাল্টি থেকে এক গোল করেন এ স্প্যানিয়ার্ড ডিফেন্ডার।আসরে দু’দলে প্রথম দেখায় সান্টিয়াগো বার্নাব্যুতে ৫-০ গোলে জয় পায় কোচ জিনেদিন জিদানের রিয়াল। এ হারে দ্বিতীয় স্থানে থেকে লীগ শেষ করার আশা প্রায় শেষ হয়ে গোলে রিয়ালের। চলতি আসরে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে রয়েছে রিয়াল। আসরে দু’দলের বাকি রয়েছে আরো দুই ম্যাচ। এর মধ্যে অ্যাটলেটিকো তাদের পরবর্তী দুই ম্যাচের একটিতে হার ও এক ম্যাচে ড্র করলে, অন্যদিকে রিয়াল তাদের শেষ দুই ম্যাচে জয় পেলেই দ্বিতীয় স্থানে থেকে লীগ শেষ করবে গেলাকটিকোরা। এদিন ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া লুকা মদ্রিচ, গ্যারেথ বেল ও টনি ক্রুসকে বিশ্রামে রেখে একাদশ সাজান কোচ জিনেদিন জিদান।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার