সাকিব-তামিমদের বিশ্ব একাদশ চূড়ান্ত

116338 ICC Logoচূড়ান্ত হয়েছে আইসিসি বিশ্ব একাদশ। বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ ৯ জনের নাম আগেই ঘোষণা করা হয়। প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচের কোটা পূরণ করেছেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লুক রনকি ও পেসার মিচেল ম্যাকলেনাঘান। আগামী ৩১ মে ইংল্যান্ডের লর্ডসে রোমাঞ্চকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বিশ্ব একাদশ। তহবিল সংগ্রহ করার উদ্দেশ্যেই মূলত এই ম্যাচ আয়োজন। গত বছর দুইটি ঘূর্ণিঝড় ইরমা ও মারিয়ার আঘাতে ওয়েস্ট ইন্ডিজের ক্ষতিগ্রস্থ দুইটি স্টেডিয়ামসহ মোট পাঁচ ভেন্যুর সংস্কারের কাজে এ অর্থ ব্যয় করা হবে।

বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগ্যান।
বিশ্ব একাদশ: ইয়ন মরগান (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, থিসারা পেরেরা, লুক রনকি, মিচেল ম্যাকলেনাঘান, রশিদ খান।
ওয়েস্ট ইন্ডিজ দল: কার্লোস ব্রাথওয়েট (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে রাসেল, রভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, অ্যাশলে নার্স, রায়াদ এমরিত, কিমো পল, স্যামুয়েল বদ্রি, কেসরিক উইলিয়ামস।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার