কিমের সঙ্গে শিগগিরই আলোচনা : ট্রাম্প

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে খুব শিগগিরিই আলোচনায় বসার কথা জনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, বৈঠক ফলপ্রসূ না হলে আলোচনা থেকে বেরিয়ে আসবেন বলেও জানান তিনি।বুধবার, হোয়াইট হাউজে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প। এসময়, পরমাণু নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়ার প্রতি সর্বোচ্চ চাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হন দুই নেতা।

এর আগে, উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন কেন্দ্রীয় সংস্থা – সি.আই.এ এর পরিচালক মাইক পম্পেও’র গোপন বৈঠকের কথা স্বীকার করেন ট্রাম্প। এক টুইটার বার্তায় তিনি বলেন, পম্পেও এবং উনের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সম্ভাব্য বৈঠকের বিষয়ে আলোচনায় দুই সপ্তাহ আগে পম্পেও পিয়ংইয়ং সফরে যান বলে জানা গেছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার