গর্ভবতী হয়েও ইউরোপ সফরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আগামী জুনে প্রথম সন্তানের মা হবেন নিউজিল্যান্ডের ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দান। মাতৃত্বজনিত বেশ কিছু সমস্যা সত্ত্বেও তিনি সম্প্রতি বিদেশ সফরে বেরিয়েছেন। বৈঠক করেছেন জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মের্কেলের সঙ্গে। অসুস্থতা সত্ত্বেও বেশ প্রাণোচ্ছ্বল দেখা গেছে ৩৭ বছর বয়সী এ রাষ্ট্রপ্রধানকে। গত জানুয়ারিতে প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সবাইকে জানান জেসিন্ডা। বিশ্বের প্রথম নির্বাচিত নেতা হিসেবে জুনে মাতৃত্বকালীন ছুটিতে যাবেন তিনি।

সোমবার ইউরোপ সফর শুরু হয় জেসিন্ডার। জার্মানি সফরে অ্যাঞ্জেলা মের্কেলের সঙ্গে তিনি কথা বলেছেন সিরিয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়া ইস্যুসহ নানা বিষয়ে। বৃহস্পতিবার লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন তিনি।

জেসিন্ডা এখনো বিয়ে করেননি। চার বছর ধরে তার সম্পর্ক উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে। ক্লার্কও ঘরে থেকে সন্তানকে সময় দেয়ার পরিকল্পনা করছেন। বিয়ে না করার বিষয়ে জেসিন্ডার বক্তব্য, আমরা পরস্পরের প্রতি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার