বাস-ট্রাক সংঘর্ষে বিচ্ছিন্ন হল যাত্রীর হাত

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।আহত হৃদয় মিনার (৩০) সদর উপজেলার কাড়ারগাতী গ্রামের রবিউল মিনার ছেলে।হৃদয় টুঙ্গীপাড়া এক্সপ্রেসে করে বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন বলে রবিউল জানান।ওই বাসের যাত্রী ছিলেন ঢাকার ইডেন কলেজের সম্মান শেষ বর্ষের ছাত্রী রাহিমা মনি।তিনি সাংবাদিকদের বলেন, বাসের একেবারে পেছনে ডান পাশের ছিটে বসে ছিলেন হৃদয়। বাসটি বেদগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক পাশ কাটিয়ে যাওয়ার সময় বাস ও ট্রাকের পেছনের অংশের মধ্যে সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলেই হৃদয়ের বাহু থেকে ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। তাকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ সরদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান হয়।”ট্রাকটি বেপরোয়া গতিতে বাসকে অতিক্রম করছিল জানিয়ে রাহিমা বলেন, “ট্রাকটি বাসের পেছনে সজোরে আঘাত করে। ট্রাকচালকের দোষেই তার হাত বিচ্ছিন্ন হয়েছে।”আহত হৃদয় টুঙ্গীপাড়া এক্সপ্রেসের অন্য একটি বাসের চালকের সহকারী হিসেবে কাজ করেন বলে তার বাবা রবিউল জানিয়েছেন।

পুলিশ ট্রাক বা চালককে ধরতে পারেনি। ধরার জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার