কমনওয়েলথে যোগ দিতে লন্ডনে প্রধানমন্ত্রী

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিট) তিনি লন্ডনের লুটন বিমানবন্দরে পৌঁছান।এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মের প্রতিনিধি নিল হল্যান্ড।আগামী ১৯ ও ২০ এপ্রিল কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য হল টুওয়ার্ডস এ কমন ফিউচার। প্রধানমন্ত্রীকে উইমেন্স ফোরামের একটি পর্বে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ জানান কমনওয়েলথ মহাসচিব।এ সম্মেলনে গণতন্ত্রের বিকাশ, মানবাধিকার, আইনের শাসন, শিক্ষা প্রসার, স্বাস্থ্য সেবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনসহ জাতিসংঘের এজেন্ডা ২০৩০ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও একইসঙ্গে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় প্রাধান্য পাবে।শীর্ষ সম্মেলনে রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা অন্য সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে তুলে ধরবেন শেখ হাসিনা।এছাড়া প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ থিংক ট্যাংক ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আয়োজিত উচ্চ পর্যায়ের একটি পর্বে ‘উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ: নীতি, অগ্রগতি ও সম্ভাবনা বিষয়ে মূল বক্তব্য রাখবেন।সোমবার বিকেলে সৌদি আরবের দাম্মাম থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।যৌথ সামরিক মহড়া গালফ শিল্ড-১ এ অংশ নিতে দুইদিনের সরকারি সফরে গত রোববার সন্ধ্যায় বাংলাদেশ থেকে সৌদি যান প্রধানমন্ত্রী।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার