ফুটবল চোটে ফেললো মুশফিককে

মুশফিক যে গোড়ালিতে চোট পেয়েছে সেটা চারদিন আগে। এখন তাকে বিশ্রামে থাকতে হবে। আগামী কয়েক সপ্তাহ আমরা ওকে চেকাপ করবো। যদিও কয়দিন লাগে সেরে উঠতে সেটা এখনই বলা যাচ্ছে না। এমনটি বলছিলেন বিসিবি’র চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী।বগুড়ায় বিসিএলের চতুর্থ রাউন্ডের চতুর্থ দিন সকালেই গা গরমের জন্য ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পান মুশফিকুর রহিম। সেদিন কোনরকম ব্যাটিং করলেও দিনশেষে দুঃসংবাদ দেন চিকিৎসক। চোট তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ঠেলে দিয়েছে তাকে। এর কদিন আগে বন্ধুর বিয়েতে গিয়ে ফুটবল খেলার সময় লিগামেন্ট ছিড়ে যায় নাসিরের। চোটে পড়ার তালিকা দীর্ঘ হচ্ছে দিন দিন। এই তালিকায় আছে তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী মিরাজের মত ক্রিকেটাররা।

আপাতত জাতীয় দলের কোন খেলা নেই বলেই বড় বাঁচা বাঁচলো। তবে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর শেষ দুই রাউন্ডে খেলা হচ্ছেনা ৩০ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটসম্যানের।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।