বাংলা ভাষাভাষীদের ট্রাম্পের শুভেচ্ছা

091923বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সেক্রেটারি জন জে. সুলিভান এক বিবৃতিতে এ কথা জানান।

আজ শনিবার বাংলা নতুন বছর শুরু হবে। দিনটি বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক-বাহক। মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে দিনটি পালন করবে বিশ্বের সকল বাঙালিরা।

নববর্ষের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছার বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে সব বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা জানাই। এই গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ, ভারত এবং বিশ্বের অন্যান্য দেশে যারা একত্রিত হচ্ছেন তাদের জানাই শ্রদ্ধা। মাতৃভাষায় যারা বাংলায় কথা বলেন পহেলা বৈশাখ তাদের সুন্দর শোভাযাত্রা, মেলা ও নৃত্যের মধ্য দিয়ে সমৃদ্ধ ইতিহাস ও সংষ্কৃতি উদযাপনের সুযোগ করে দেয়।

যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতিতে অবদান রাখার জন্য দেশটিতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটিদের ধন্যবাদ জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে বাঙালিদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে শুভেচ্ছা জানিয়ে বলা হয় ‘শুভ নববর্ষ’।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার