টিভি ক্যামেরাম্যানকে হাতকড়া পরিয়ে পেটালো পুলিশ

বরিশালে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যানকে হাতকড়া পরিয়ে দফায় দফায় পিটিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নগরীর দক্ষিণ চকবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নির্যাতনের পর তাকে ধরে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে।

এ ঘটনায় বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার ৮ সদস্যকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ।

নির্যাতনের শিকার ডিবিসি নিউজ এর ক্যামেরাম্যান সুমন হাসানকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সুমন জানান, দুপুরে দক্ষিণ চকবাজার বিউটি হল সংলগ্ন একটি বাসায় মাদক বিরোধী অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। সেখানে অবস্থানরত সুমন অভিযানের কারণ জানতে চাইলে টিমের সদস্য এসআই আবুল বাশার, সাইফুল, মাসুদ ও আলতাফসহ কয়েকজন তার উপর চড়াও হয়।

এসময় সে সাংবাদিক পরিচয় দিলে তাকে গালমন্দ শুরু করে ডিবি সদস্যরা। এ ঘটনার প্রতিবাদ জানালে তাকে মারধরের পর জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। তবে সে গাড়িতে উঠতে না চাইলে তাকে দ্বিতীয় দফায় মারধর করে তার অণ্ডকোষ চেপে ধরে ডিবি সদস্যরা। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে হাতকড়া পরিয়ে কয়েক দফা পেটানো হয়।

এ ঘটনার খবর পেয়ে কর্মরত সাংবাদিকরা ডিবি কার্যালয়ে ছুটে গেলে সুমনকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। পুলিশের এমন আচরণে দু:খ প্রকাশ করে উপ-কমিশনার গোলাম রউফ জানান, তাৎক্ষনিক ওই টিমের ৮ সদস্যকে ক্লোজড করা হয়ছে। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার