আহতদের দেখতে নেপালের হাসপাতালে বিমানমন্ত্রী

বিমান দুর্ঘটনায় আহত নেপালের নরভিক হাসপাতালে চিকিৎসাধীন ইয়াকুব আলীর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। সেখানে হাসপাতালে ভর্তি ইয়াকুবকে দেখতে যান।এর আগে বিমানবন্দরে তিনি নেপাল সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে দ্রুততম সময়ের মধ্যে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহতদের অবস্থা নিয়ে আলোচনা করেন।

বিমানমন্ত্রী বলেন, নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আমাদের দুর্ঘটনা সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছেন। আগামীকাল (বুধবার) নেপালের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করবো। দুপুর ১২টায় নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে বৈঠক করাবো।আজ (মঙ্গলবার) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল।সোমবার কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। এ বিমানে ৩৬ জন বাংলাদেশি ছিলেন। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় ৫১ জন প্রাণ হারিয়েছেন।পেয়েছেন ৩৯৯ ভোট।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার