কোটা সংস্কার আন্দোলনকারীদের পুলিশের লাঠিচার্জ

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সুবিধা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এছাড়া বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।বুধবার দুপুরে হাইকোর্টের সামনে এ ঘটনা ঘটে।বুধবার সকাল ১১টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দিকে যাচ্ছিল। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিলেন।মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট চত্বরে গেলে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। এসময় সেখানেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনাসহ পাঁচ দফা দাবিতে তারা পূর্ব ঘোষণা অনুসারে শিক্ষার্থীরা স্মারকলিপি নিয়ে যাচ্ছিলেন।মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার ফেস্টুনে ‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা বৈষম্যের ঠাঁই নেই’, ‘ইহা কোটা নয়, বৈষম্য’, ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই’, ‘১০% এর বেশি কোটা নয়’, ‘স্বাধীনতার মূলমন্ত্র কোটা প্রথার সংস্কার কর’ইত্যাদি বিভিন্ন লেখা প্রদর্শন করেন। অনেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি নিয়ে আসেন।

বঙ্গবন্ধুর ছবি সম্বলিত গেঞ্জি পরে কোটা সংস্কারের দাবি করেন তারা।আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬% থেকে ১০% এ নিয়ে আসা; কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য থাকা পদসমূহে মেধায় নিয়োগ দেয়া; কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নয়; সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা এবং চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা।এদিকে একই দাবিতে আজ সারাদেশে বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা।

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে