বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি

_ডিবি_স্বদেশনিউজ টোয়েন্টিফোর ডটকম
।
বৃষ্টির কারণে দুই দিন অনুশীলন করা হয়নি বাংলাদেশ দলের। প্রতিপক্ষ ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সময় পেলেও তা কাজে লাগাতে পারেনি তারা। তাই মানসিক প্রস্তুতি নিয়ে মাঠে নামার কথা বলেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। তবে আরো বিপদ হয়ত সামনে অপেক্ষা করছে। আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, কলম্বোতে বৃষ্টির আশঙ্কা আছে। যদি এমনটা হয় মহাবিপদে পড়বে বাংলাদেশ। তাহলে ম্যাচের ভাগ্য কী হবে?

হিসেব অনুযায়ী, দুই দলে পয়েন্ট ভাগাভাগি হয়। আর তাতে ভাগ্য সুপ্রসন্ন হবে ভারতের। শ্রীলঙ্কাকে হারিয়ে এমনিতেই শীর্ষে আছে ভারত। আর এক পয়েন্ট যুক্ত হলে সরাসরি ফাইনালে চলে যাবে ভারত। ফলে বিপদে পড়বে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবারের ম্যাচটি তখন কার্যত সেমিফাইনাল হয়ে উঠবে। যারা জিতবে, তারাই ফাইনালে যাবে।

আজকের ম্যাচে তাই টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘হ্যাঁ, এমন আবহাওয়ায় টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দিক বোলাররা একটু সুবিধা পান। কিন্তু পরের দিকে ব্যাট করা খুব সহজ হয়ে যায়। এমনিতেই এটা ব্যাটিং উইকেট। এখানে শেষে যারা ব্যাট করেছেন তারাই জিতেছেন সাধারণত।’

উইকেট নিয়ে মাহমুদুল্লাহর মন্তব্য, ‘এটা সম্পূর্ণ ব্যাটিং উইকেট। এখানে পেসারদের ভালো করা সহজ নয়। মোস্তাফিজ যে খুব খারাপ করছে তা নয়। সে ভালোই করছে। মোস্তাফিজ আমাদের গ্রেট বোলার।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার