ফাইনালে খেলতে যে সমীকরণে বাংলাদেশ

নিদাহাস ট্রফিতে নিজেদের সর্বশেষ ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক শ্রীলংকা। আর এই পরাজয়ের ফলে সিরিজের ফাইনালে যাওয়া কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে তাদের।

যদিও এর জন্য লংকানদের অনেকাংশে নির্ভর করতে হচ্ছে বাংলাদেশের ওপর। কেননা ভারতের বিপক্ষে আগামীকালের ম্যাচে বাংলাদেশ যদি জয় লাভ করতে পারে তাহলে দুই ম্যাচে জয় নিয়ে ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে যাবে তারা।

অপরদিকে আগামীকালের ম্যাচে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে সরাসরি ফাইনালে চলে যাবে ভারত। সেক্ষেত্রে ফাইনালে যেতে হলে বাংলাদেশকে নিজেদের সর্বশেষ ম্যাচে শ্রীলংকাকে পরাজিত করতেই হবে।

আর আগামীকালের ম্যাচটিতে যদি বাংলাদেশ জিতে যায় এবং শেষ ম্যাচে লংকানদের কাছে পরাজিত হয় তাহলে শ্রীলংকার সমান ৪ পয়েন্ট অর্জন করবে তারা। আর তখন হিসাব হবে রান রেটের। যারা এগিয়ে থাকবে রান রেটে তারাই খেলবে ফাইনালে।

দেখে নিন বাংলাদেশের ফাইনালে যাওয়ার সমীকরণটি-

১। ভারতের বিপক্ষে বাংলাদেশ হারলে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলবে ভারত।

২। বাংলাদেশ জিতলে বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে উঠে আসবে।

৩। ভারতের বিপক্ষে বাংলাদেশ জয় পেলে এবং সর্বশেষ ম্যাচে টাইগাররা শ্রীলংকার কাছে পরাজিত হলে তিন দলের পয়েন্টই ৪ হবে। সেক্ষেত্রে রান রেটের হিসাবে যারা এগিয়ে থাকবে তারা ফাইনাল খেলবে।

৪। লংকানদের বিপক্ষে বাংলাদেশ জয় পেলে সরাসরি ফাইনালে খেলবে টাইগাররা।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।