শাকিবের সিনেমায় তানহা মৌমাছি

কথা ছিল শাকিব খান অভিনীত ‘মামলা হামলা ঝামেলা’ সিনেমায় কাজ করবেন তানহা মৌমাছি। আর এই ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে তাকে।তবে ওই ছবির শুটিং শুরুর আগেই শাকিব খান অভিনীত অন্য একটি ছবিতে দেখা যাবে তানহাকে। শনিবার ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির একটি আইটেম গানে পারফর্ম করেছেন তানহা। নৃত্য পরিচালনা করছেন আজিজ রেজা।

‘নামলে আমি পথে লেগে যায় জ্যাম’ গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। আর কণ্ঠ দিয়েছেন ঐশী। শনিবার রাত ১০টা পর্যন্ত এফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে তানহাকে নাচতে দেখা গেলো।শুটিং উপলক্ষে ফ্লোরটি আলিশান বারে পরিণত হয়েছে। আর ভিলেনরা সেখানে মদ পান ও তানহার নাচ উপভোগ করছেন।তানহা জানালেন, প্রথমবারের মতো আইটেম গানে কাজ করছেন। গানের প্রেক্ষাপট ও আয়োজন সবকিছু ভালো লাগায় কাজটি করতে রাজি হয়েছেন তিনি। গানটি দর্শকরা উপভোগ করবেন বলে বিশ্বাস তার।

এর আগে তানহা মৌমাছি অভিনীত ‘যে গল্পে ভালোবাসা নেই’ এবং ‘অনেক দামে কেনা’ নামে দুটি ছবি মুক্তি পেয়েছে।উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির প্রধান দুটি চরিত্রে দেখা যাবে শাকিব খান ও বুবলীকে। শিগগিরই কমেডি ঘরানার এই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার