সাব্বিরকে নিয়ে মুখ খুললেন পাপন

শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের পাহাড় টপকাকে গিয়ে টি-টোয়েন্টি স্পেশালিস্ট সাব্বির রহমানে ভরসা করেছিল বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। এই ফরমেটে স্বীকৃত এই হার্ডহিটার ব্যাট না চালিয়ে ব্লক করেছিলেন। ফলাফল হিসেবে ২ বলে কোনো রান না করেই রানআউট হন।১৯তম ওভারের দ্বিতীয় বলে থিসারা পেরারের চমৎকার থ্রোতে ধরা পড়ন। স্বাভাবিক ভাবেই ওই ম্যাচের সব দর্শকদের চোখে এটাই লাগবে যে রানটি পরিপূর্ণ করার ন্যূনতম ইচ্ছেই ছিলো না তার!

ঠিক একারণেই তার ওপর বেজায় চটেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে সবার সামনেই নাকি তিনি সাব্বিরকে তার দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন।

রোববার কলম্বোয় সংবাদিকদের পাপন বলেন, ‘সে চেষ্টাও করেনি। ও তো ডাইভও দেয়নি। ওকে ওই সময় সিঙ্গেল নিতে বলল কে? সবার সামনেই ওকে বলেছি, ওখানে সিঙ্গেল নিতে পাঠানো হয়নি তোমাকে। ছয় মারার খেলোয়াড় তো মিরাজ নয়। তোমাকে পাঠিয়েছি ছক্কা মারতে। তোমাকে মারতে হবে, ব্লক করছ কেন? হইলে হবে না হলে নাই। ওকে বলেছি…জিতলে তো বেশি বলা যায় না।’এসময় দলের আরেক তরুণ মেহেদি হাসান মিরাজকে নিয়েও নিজের অভিমত ব্যক্ত করেন বিসিবি প্রেসিডেন্ট।ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ছয় মারতে গিয়ে ক্যাচআউট হয়েছেন এই অফস্পিনিং অলরাউন্ডার। বিষয়টি ভালো চোখে দেখেননি পাপন। এমন ভুল শটস যেন আর কখনই সে না খেলে সেজন্য সিনিয়রদের সহায়তার হাত প্রসারিত করতে বললেন, ‘এতো বড় মাঠে ও ছক্কা মারতে পারবে? এটার জন্য ওকে কেউ বকা দিছে? এটা তো বলতে হবে, এভাবে খেললে বাদ পড়বে। তরুণ খেলোয়াড়েকে আমি যদি বলতে যাই সে ঘাবড়ে যাবে! এটা বলতে হবে ওদেরই (সিনিয়রদের)।’

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার