নতুন খবরে নিপুণ!

বড় পর্দার নায়িকা হলেও মাঝে মধ্যে ঈদে ছোট পর্দার বিশেষ নাটকেও দেখা যায় অভিনেত্রী নিপুণকে। মোটামুটি দুই পর্দায় সরব এই নায়িকা। এদিকে, অনেকদিন ধরেই বড় পর্দা ও ছোট পর্দা থেকে দূরে সরে আছেন নিপুণ।

এর কারণ হিসেবে তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, বর্তমানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’-তে বেশি সময় দিতে হচ্ছে। তাই মাঝে বেশ কিছুটা সময় কাজ থেকে দূরে ছিলাম।

তবে এবার নতুন খবর দিলেন এই অভিনেত্রী। আবারো কাজে ফিরছেন তিনি। নিপুণ বলেন, কাজ শুরু করেছি। আরটিভিতে একটি অনুষ্ঠানে গতকাল অংশ নিয়েছিলাম। তাছাড়া আমার অভিনীত ও উত্তম আকাশ পরিচালিত ‘ধূসর কুয়াশা’ ছবিটি বড় পর্দায় আগামী সপ্তাহে মুক্তি পাবে।

আর এবারের ঈদে ছোট পর্দার বিশেষ নাটকে অভিনয় করবো। বেশকিছু কাজ নিয়ে এখন কথা চলছে।

সবশেষ নিপুণের অভিনীত এবং ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘অজ্ঞাতনামা’ ছবিটি কম্বোডিয়ার রাজধানী নমপেনে ৫৭তম এশিয়া-প্যাসিফিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে সেরা চলচ্চিত্র হিসেবে ঘোষিত হয়। ছবিটি পরিচালনা করেন তৌকীর আহমেদ। এ ছবিতে মোশাররফ করিমের বিপরীতে তার অভিনয় দর্শক বেশ পছন্দ করেন।

এদিকে নিপুণ সবশেষ উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়ান। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত মুখ মুন্না। ছবিতে আরো অভিনয় করেছেন পুষ্পিতা পপি। আসছে ১৬ই মার্চ ছবিটি মুক্তি পাচ্ছে।

বড় পর্দার বাইরে গত বছর নিপুণ সাজ্জাদ হোসেন দোদুলের ‘মহব্বত ব্যাপারী’, জিয়াউর রহমানের ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নামের খণ্ড নাটক এবং এস এ হক অলিকের রচনায় ও নির্দেশনায় ‘প্রেমের ঘুণপোকা’ নামের টেলিফিল্মে অভিনয় করে বেশ সাড়া পান।

মূলত, ‘পিতার আসন’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি জগতে পা রাখেন নিপুণ। ২০০৮ সালে হুমায়ূন আহমেদ রচিত ‘সাজঘর’ ও ২০০৯ সালে ‘চাদের মতো বউ’ ছবির মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। একের পর এক ছবিতে কাজ করতে করতে নিজেকে চলচ্চিত্রাঙ্গনেই ব্যস্ত করে তোলেন।

রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খানসহ এই সময়ের সম্রাট, নিরবের সঙ্গেও অভিনয়ে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করেছেন নিপুণ।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার