লইট্টা শুটকি ভুনা

শুটকিপ্রেমীদের অনেক পছন্দের একটি খাবার হচ্ছে লইট্টা শুটকি ভুনা। ঝাল কম দিয়ে অথবা বেশি দিয়ে রান্না করা যায় মজাদার এ খাবারটি। আসুন দেখি কীভাবে রান্না করবো মজাদার এই খাবারটি।

রান্নাতে যা লাগবে

লইট্টা শুঁটকি- ২০০ গ্রাম, পেঁয়াজ কুচি- ৪ কাপ, রসুন- দেড় কাপ (মোটা করে কাটা), টমেটো বাটা- ১ কাপ, হলুদ গুঁড়া- ১ চা চামচ, লাল মরিচ গুঁড়া- স্বাদ মতো, আদা বাটা- ১ চা চামচ, রসুন বাটা- ১ চা চামচ, লবণ- স্বাদ মতো, তেল- ১ কাপ

রান্না করবেন কীভাবে

শুঁটকি মাছ গরম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো তিন থেকে চার টুকরো করে নিন ৷ আবারও গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে মাছগুলো সামান্য থেতলে নিন। মাছের মোটা কাঁটা ফেলে দিয়ে মাছ আলাদা করে রাখুন।প্যানে সামান্য তেল গরম করে পেঁয়াজ কুচি ও সামান্য লবণ দিয়ে ভাজতে থাকুন। কিছুক্ষণ ভেজে  টমেটো বাটা, রসুন বাটা এবং লাল মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। তেল বেরিয়ে এলে সামান্য পানি ও লবণ দিয়ে নাড়তে থাকুন।–

এবার মরিচ ও রসুন কুচি বাদে অন্যান্য মসলা দিয়ে শুঁটকি মাছগুলো কষিয়ে নিন। মসলা শুকিয়ে এলে একটু একটু করে পানি দিন যেন নিচে লেগে না যায়। কিছুক্ষণ নেড়ে রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে খানিকটা পানি দিয়ে ঢেকে দিন প্যান। ফুটে উঠলে পাঁচ-সাত মিনিট পর ঢাকনা খুলে আঁচ কমিয়ে দিন। মাখা মাখা হয়ে এলে চুলা বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রাখুন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লইট্টা শুঁটকি ভুনা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার