প্রকাশ্যে হিজাব খোলায় এক নারীর কারাদণ্ড

ইরানে প্রকাশ্যে হিজাব খুলে ফেলার অপরাধে এক নারীকে দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। হিজাব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওই নারী এ কাজ করেন। ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। ওই নারীর নাম প্রকাশ করা হয়নি।কৌঁসুলি আব্বাস জাফারি দোলাতাবাদী বলছেন, ওই নারীকে ‘নৈতিক দূষণ উৎসাহিত করার দায়ে’ দোষী সাব্যস্ত করা হয়েছে।

ওই দণ্ড তাকে তিন মাস জামিন অযোগ্য কারাভোগ করতে হবে। দণ্ডের বাকি ২১ মাস সময়কাল স্থগিত রাখা হয়েছে। তিনি আরও বলেন, ওই নারীর দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। এবং তাকে একজন মনোচিকিৎসককে দেখাতে হবে।ডিসেম্বর মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলার সময় একজন তরুণী প্রকাশ্যে হিজাব খুলে ফেলে একটি লাঠির মাথায় উঁচিয়ে ধরার ছবি ব্যাপক প্রচার পায়।

তাকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়। তেহরানের একটি ফোন বুথের ওপর দাঁড়ানো ওই তরুণীর ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়।১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর ইরানে ইসলামী আইন অনুযায়ী চুল ঢাকা পোশাক পরতে বাধ্যতামূলক করা হয়।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার