জায়েদ খান ও পরীমনির ‘ক্ষত’

সেই খবরই সত্যি হলো এবার! কিছুদিন ধরে হাওয়াতে ভাসছিল খবরটা! পরীমনির প্রযোজনায় কাজ করতে যাচ্ছেন জায়েদ খান। তবে তারা কেউই কখনো এ বিষয়ে মুখ খোলেননি। চমক রেখেছিলেন। গতকাল এফডিসির ৭ নম্বর ফ্লোরে বিকেল ৫টায় নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সোনার তরী মাল্টিমিডিয়া’র লোগো উন্মোচন করলেন পরীমনি।

পাশাপাশি বললেন তার নতুন ছবির নাম ‘ক্ষত’। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সোনার তরী মাল্টিমিডিয়া থেকে এ ছবিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করবেন তিনি। আর ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনী।

তাহলে খুব শিগগির দর্শকরা দেখতে পাবেন এ জুটির রসায়ন। এর আগে অবশ্য ‘ভালোবাসা সীমাহীন’, ‘নগর মাস্তান’ ও ‘অন্তর জ্বালা’য় দেখা গেছে তাদের। এছাড়া শফিক হাসানের নির্মিতব্য ছবি ‘বাহাদুরী’তেও দেখা যাবে এই জুটিকে।

পরী জানালেন, তিনি তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে স্বর্ণের মতো কিছু দামি ছবি দর্শকদের উপহার দিতে চান। অনুষ্ঠানে কেক কেটে প্রযোজনা প্রতিষ্ঠানের লোগো উন্মোচন ও ছবির ঘোষণা করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু (এমপি), নুরজাহান বেগম মুক্তা, প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার, দীপংকর দীপনসহ আরো অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দেবাশীষ বিশ্বাস ও হৃদি।

জায়েদ খান ও পরীমনির নতুন ছবি ‘ক্ষত’ এর স্লোগান হচ্ছে ‘প্রেম নয়, যন্ত্রণার গল্প’। এদিকে, আসছে ৬ই এপ্রিল পরীমনি অভিনীত এবং গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিটি মুক্তি পাবে।পরী

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার