অপেক্ষার ফল মিষ্টি!

হলিউড প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকার ফলে অনেক দিন ধরেই বলিউডের নতুন কোন ছবিতে দেখা যাচ্ছে না প্রিয়াংকা চোপড়াকে। বর্তমানে তিনি ‘কোয়ান্টিকো’ সিরিজের শুটিং নিয়ে আমেরিকায় ব্যস্ত রয়েছেন। এক সপ্তাহ বাদেই ভারতে ফিরবেন বলে জানালেন এই নায়িকা।

আমেরিকা থেকেই নতুন খবর দিলেন প্রিয়াংকা চোপড়া। তার ভক্তদের অভিযোগ ছিলো তিনি ভারতীয় ছবিতে এতদিন ধরে কেন ছবি করছেন না?

সম্প্রতি বিষয়টি নিয়ে একটি মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে প্রিয়াংকা বলেন, আসলে এটা ঠিক না। আমার শিডিউল দেয়া ছিলো। এ কারণে নতুন কোন ছবি হাতে নিয়ে নির্মাতাকে ফাঁসাতে চাইনি। শিডিউলটা ঠিক রাখতে চেয়েছি।

তিনি বলেন, এবার আমার ভক্তদের জন্য সুখবর দিচ্ছি। সেটা হলো প্রায় ২০ টি বলিউড ছবির প্রস্তাব রয়েছে আমার। তবে তিনটি স্ক্রিপ্ট এরইমধ্যে নির্বাচন করেছি। ভারতে ফিরেই এ ছবিগুলোর কাজ শুরু করবো।

তিনি আরো বলেন, তিনটি ছবির স্ক্রিপ্ট আমাকে এতটাই আন্দোলিত করেছে যে, মনে হচ্ছে এখনই শুটিং শুরু করি! তবে অপেক্ষার ফল মিষ্টি হয়। তাই আর একটু অপেক্ষা করছি। প্লীজ, আপনারাও অপেক্ষায় থাকুন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার