মর্মাহত তামান্না!

নায়িকা হওয়া সহজ কাজ নয়, এ জন্য অনেক সুখ ত্যাগ করতে হয় এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়তে হয়েছে তামান্না ভাটিয়াকে। এটা পুরনো খবর। নতুন খবর হলো সম্প্রতি কাজের জন্য বিভিন্ন নায়ক ও প্রযোজকের কাছে ধন্যা দিতে হচ্ছে তাকে। আর এমন খবর শুনেই মর্মাহত হয়েছেন নায়িকা।

একটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, গুঞ্জন শোনা যাচ্ছে, তামান্না কাজের জন্য অনেক নায়ক ও প্রযোজকের কাছে ছুটছেন। শুধু তাই নয়, কাজের পারিশ্রমিকও তিনি কমিয়ে নিবেন।

তবে এমন খবর শোনে বেশ মর্মাহত হয়েছেন তামান্না ভাটিয়া। কারণ খবরটি সঠিক নয়। বিষয়টি নিয়ে বেশ চটেছেনও এ নায়িকা।

এ প্রসঙ্গে তামান্না বলেন, একজন প্রতিবেদক কোনো বিষয় ভালোভাবে না জেনে কেন একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রায়ই বিষয়টি নিয়ে আমি অবাক হই।

তিনি আরো বলেন, যে কোনো প্রতিবেদন প্রকাশের আগে তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট শিল্পীর কাছে জানতে চাওয়া উচিৎ। পরবর্তী সময়ে আমাকে নিয়ে কোনো খবর প্রকাশের আগে দয়া করে, দায়িত্ব নিয়ে যোগাযোগ করবেন। সাক্ষাৎকারে আমার কোনো ভুল উদ্ধৃতি দিবেন না। হলুদ সাংবাদিকতা বন্ধ হওয়া প্রয়োজন।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনমো ‘স্কেচ’। গত ১২ জানুয়ারি সিনেমাটি মুক্তি পায়। এতে মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। ‘কুইন ওয়ান্স এগেইন’, এবিসি’সহ তামিল ও হিন্দি ভাষার বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার