পৌনে দুই লাখ টাকা দিয়ে মুক্তি পেল চবি শিক্ষার্থী

cu bg20170912154740চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক অনিক হোসাইন সাব্বিরের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে অপহরণ করে লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

সাজিদ খান নামে ওই শিক্ষার্থী ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রাণ রসায়ন বিভাগে ভর্তি হন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন সাজিদের মা জোহুরা বেগম। পরে বিকাশের মাধ্যমে ১ লাখ টাকা দিলে তাকে মুক্তি দেয়া হয়। অভিযুক্ত অনিক হোসাইন সাব্বির চবি ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী হিসেবে পরিচিত।

ভর্তি পরীক্ষায় সাজিদ মেধা ও মুক্তিযোদ্ধা কোটা-দুই তালিকাতেই উত্তীর্ণ হয় জানিয়ে জোহুরা বেগম বলেন, সাজিদের সন্দেহ ছিল ভালো বিষয় পাবে কিনা।

এর মাঝেই ফেসবুকের মাধ্যমে একই বিশ্ববিদ্যালয়ের অনিক হোসেন সাব্বিরের সঙ্গে পরিচয় হয়। এসময় সাজিদকে পছন্দের বিষয় পাইয়ে দেয়ার কথা জানায় অনিক।

এটি মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে করা হবে এবং এজন্য দুই লাখ টাকা লাগবে বলে জানায় সে। এ কথায় ভরসা পায় সাজিদ। তবে চুক্তি হওয়ার আগেই মেধা তালিকায় পছন্দের বিষয়ের জন্য মনোনীত হয় সে।

এরপরেও টাকা দাবি করে অনিক। ভর্তির প্রথমে ৫০ হাজার টাকা দেয়া হলেও ফের টাকা দাবি করে। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার আরও ২৫ হাজার টাকা দিতে গেলে বিশ্ববিদ্যালয়ে থেকে সাজিদকে অপহরণ করা হয়।

পুলিশের এক গোয়েন্দা সূত্রে জানা যায়, ৫-৬ জনের একটি চক্র এই অপহরণের সঙ্গে জড়িত। যারা সবাই ছাত্রলীগের বলে প্রমাণ পাওয়া গেছে। এ নিয়ে চারটি বিকাশ নম্বরের মাধ্যমে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার টাকা আদায় করে চক্রটি।

চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলেন, অপরাধীদের ঠাঁই নেই ছাত্রলীগে। যার অপরাধ তাকেই শাস্তি পেতে হবে, দায় নিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ওই শিক্ষার্থী মুক্তি পেয়েছে। কারা এর সঙ্গে জড়িত পুলিশ খুঁজে বের করছে।

তবে হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর ও অভিযুক্ত অনিক হোসাইন সাব্বিরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার