মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে শ্রীমঙ্গল সাঁতগাও রেলওয়ে স্টেশন অতিক্রমের পর এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ট্রেনটির উদ্ধার কাজ চলছে।
শ্রীমঙ্গল থানার ওসি কে.এম নজরুল বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।